1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

প্রায় ৪ কোটি নতুন ভোটারই নির্ধারণ করবে নির্বাচনের দিকনির্দেশনা

বাবুল আক্তার, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫২ ০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে উঠে আসছে তরুণ প্রজন্মের নতুন ভোটাররা। প্রায় ৪ কোটি নতুন তরুণ ভোটারের অংশগ্রহণ এবারের নির্বাচনের গতিপথ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী।
তিনি বলেন, তরুণ প্রজন্ম যেদিকে হেলবে, নির্বাচনও সেদিকেই মোড় নেবে। তাঁর মতে, এই বিশাল সংখ্যক নতুন ভোটার শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং চিন্তা-চেতনা, প্রত্যাশা ও রাজনৈতিক সচেতনতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটাররা কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মতো ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে রাজনৈতিক দলগুলোও এখন তরুণদের মন জয় করতে আলাদা করে কৌশল নির্ধারণে ব্যস্ত।
আবু হেনা রাজ্জাকী আরও বলেন, তরুণদের ভোট প্রয়োগ যদি সচেতন ও দায়িত্বশীল হয়, তাহলে তা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি তরুণ ভোটারদের দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে, এবারের নির্বাচনে তরুণ ভোটাররাই যে ‘গেম চেঞ্জার’ হতে চলেছেন, সে বিষয়ে রাজনীতিক ও বিশ্লেষক মহলে এখন আর কোনো সন্দেহ নেই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।