1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ উল্লাপাড়া  জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ-বিএনপির অর্ধশত নেতাকর্মী

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ ০০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির অর্ধশত নেতাকর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে এক নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

এসময় সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারীরা হলেন- উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তিনজন ও ইউনিয়ন কৃষকদলের নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, সাখাওত হোসেন, জিল্লুর হোসেন, আল-মাহমুদ, শহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া ও আবেদ আলীসহ ৪৭ জন কর্মী-সমর্থক।

আওয়ামী লীগ ও বিএনপির অর্ধশত নেতাকর্মীকে বরণ করে নেওয়ার পর মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণ আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় জামায়াতকে দেখতে চায়। আর এ কারণেই দলে দলে মানুষ জামায়াতে যোগদান করছে। নতুন যোগদান করা এ অর্ধশত নেতাকর্মীদের নিয়ে আগামীতে উল্লাপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

এদিকে নির্বাচনের এক সপ্তাহ আগে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জামায়াতে যোগদান করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জামায়াতে যোগদানের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীকে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করতে দেখা গেছে।

নির্বাচনি সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।