1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগও লিফলেট বিতরণ

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদ প্রার্থী মোঃ খোরশেদ আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসংযোগ সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণসংযোগকালে থানার মোড়, মুক্তির মোড়, পার্বতী নগর ও তালবাগসহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৯ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছেন।

বিএনপির শাসনামলে সাভারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

গণসংযোগে ধানের শীষের সমর্থকরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।