1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় জন সমুদ্রে রূপ নেই। এবং জনসভায় জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকায় রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে ভেড়ামারা উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সংগঠনের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোহাঃ তৌহিদুল ইসলাম আলম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন ভেড়ামারা – মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি ।

 

আমরা এই দিনটার জন্য ১৭ বছর আন্দোলন করেছি। আওয়ামী ফ্যাসিট সরকার কারনে বিগত ১৫–১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার বাংলাদেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণ পরিষ্কারভাবে বলছে—তারা ধানের শীষেই ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া -২( ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,তার বক্তব্য বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে ভেড়ামারা- মিরপুরের জন্য উন্নয়ন । তিনি আরো বলেন আগামী ১২ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে বিজয়ী করার জন্য আহবান জানান,এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর (গ্রুপের) মহাসচিব ও কুষ্টিয়া ২ – আসনের
সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপি’র জাতীয় নিবাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ, লে কর্নেল মোঃ শামসুজ্জামান (অবঃ), প্রফেসর ড: সাইফুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী,

 

পৌর বিএনপির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বিএনপির নেতা বিজলী মালিথা, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।