
নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম ও সদর থানা আমীর প্রভাষক মীর নূরুন্নবীর বড় ভাই মীর নুরুল হক (ডিলার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১:২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল এবং তিনি দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ আসর হয়বতপুর নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে হয়বতপুরস্থ নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের বড় ভাই মীর নুরুল আলম পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভাকাঙ্ক্ষীদের নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
মীর নুরুল হক ৬ ভাই ও ৫ বোনের মধ্যে চতুর্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন পরহেজগার মানুষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ছিলেন। পরিবারের প্রতি তার দায়িত্বশীলতা ও ত্যাগের কারণে তিনি এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।