1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভোটকেন্দ্রে হট্টগোলের পর বিএনপি নেতার মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগে তোলপাড় খুলনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে

 

খুলনা জেলা প্রতিনিধি

 

খুলনা সদরের আলিয়া মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে বিএনপি নেতা মহিবুজ্জামান কচি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

দলীয় সূত্রে জানা গেছে, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের হাজী মহসিন রোড বাইলেনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কেন্দ্রের একাডেমিক ভবনের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

খুলনা সদর থানার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পান এবং মৃত্যুবরণ করেন।

 

অন্যদিকে, জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, তাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে একজন অসুস্থ হয়ে পড়েন, পরে মারা যান। তার বক্তব্য অনুযায়ী, সেখানে ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা হয়নি। মাদরাসার সিসি ক্যামেরা দেখে সব পরিষ্কার হবে।

 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং এটি তার দায়িত্বের বিষয় নয়। পুলিশ কর্মকর্তা সদর থানার এসআই খান ফয়সাল রাফি বলেন, দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। একজনকে সিএনজিতে করে বাইরে নেওয়া দেখা গেছে, তবে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

 

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদরাসায় জামায়াত নেতার ধাক্কায় মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন। তিনি অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতার দাবি জানান।

 

তবে আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কয়েকজন মহিলাকে বের করা হচ্ছিল, তিনি সবাইকে যেতে বলেন। কাউকে ধাক্কা দেননি। জামায়াতের প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম জানান, মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক এবং অধ্যক্ষ জামায়াতের সদস্য নন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।