1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

নওগাঁয় ভোট গণনা ও ফল ঘোষণা হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ অনিয়ম ধরা পড়ে। অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

 

নির্বাচনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলমান থাকা অবস্থায়ই প্রিজাইডিং কর্মকর্তা ফলাফলের নির্ধারিত শিটে নিজের স্বাক্ষর ও পদবিসহ সিল দিয়ে রাখেন। অথচ নির্বাচন বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট গণনা সম্পন্ন করার পরই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। আগেভাগে স্বাক্ষর দেওয়ার ঘটনাকে অনেকেই সম্ভাব্য অনিয়মের প্রস্তুতি হিসেবে দেখছেন।

 

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নাজিম উদ্দীন বলেন, ভোটগ্রহণ শেষ হলে ফল প্রস্তুত করতে সময় লাগে ভেবে কাজ সহজ করতে তিনি আগেই স্বাক্ষর করেছিলেন। তবে এটি যে বিধি বহির্ভূত, সে বিষয়ে জানা ছিল না। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

 

তিনি জানান, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষরের কোনো সুযোগ নেই। এটি স্পষ্টভাবে নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, শূন্যতা পূরণে দ্রুত নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তাকে ওই কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ ও পরবর্তী কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।