1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সরকারি প্রিসাইডিং অফিসার জামায়াতের ইউনিয়ন আমির, দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হুমায়ুন কবির  শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। তার বাড়ি শালিখা উপজেলার কাতলী মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রজব আলী সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ে হুমায়ুন কবিরের দলীয় পদ-পদবি সংক্রান্ত তথ্য উঠে আসে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন আশঙ্কা তৈরি হওয়ায় কেন্দ্র নম্বর ৪৮, আড়পাড়া সদর আলিম মাদরাসার সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার বনি আমিন বলেন, প্রাথমিকভাবে তার দলীয় পদবি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই প্রক্রিয়া চলমান থাকলেও বিষয়টি নজরে আসেনি। পরবর্তীতে তথ্য নিশ্চিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হুমায়ুন কবিরের পরিবর্তে শালিখা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।