1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে বিজয়ী মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৫ ০০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৮১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট। অর্থাৎ, ৯৬ হাজার ২২৩ ভোটের ব্যবধানে মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন এবং নির্বাচনে মোট ৪ হাজার ৪৩১টি পোস্টাল ভোট সংগৃহীত হয়েছে।

বিজয়-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অর্জনকে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, ‘যেকোনো বিজয়ই মূলত জনগণের। আমি ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁরা ভোটের মাধ্যমে আমাকে আবারও ঋণের বাঁধনে বাঁধলেন। এখন আমার প্রধান চিন্তা হলো কীভাবে এই ঋণ শোধ করব। আমি আমার কাজের মধ্য দিয়ে তাঁদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি মহাসচিব জানান, এই অঞ্চলের প্রধান সমস্যা কর্মসংস্থান। তিনি বলেন, এলাকার শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে তাঁর প্রথম কাজ। ঠাকুরগাঁও যেহেতু কৃষিপ্রধান এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতির চাকা সচল করার প্রতিশ্রুতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমার অনেকগুলো অঙ্গীকার ছিল, পর্যায়ক্রমে আমি তার প্রতিটি পালন করার চেষ্টা করব।’

দেশ পরিচালনা ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দেশকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়। দারিদ্র্য দূরীকরণই হবে মূল লক্ষ্য।’ তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ এবং ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে রাষ্ট্র মেরামত ও রূপান্তরের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেই আলোকেই কাজ করবে তাঁদের দল। অর্থনীতি সচল করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার তাঁদের মূল অগ্রাধিকার।

এদিকে, ঠাকুরগাঁওয়ের অন্য দুটি আসনেও জয়ের ধারা বজায় রেখেছে বিএনপি। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুল ইসলাম জাহিদ বিজয়ী হয়েছেন। পুরো জেলায় দলটির এই নিরঙ্কুশ বিজয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।