1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পাবনা ডিসি অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ ০০ বার পড়া হয়েছে

 

পাবনা প্রতিনিধি

 

পাবনা-৩ ও পাবনা-৪ আসনের ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’—এমন নানা স্লোগান দেন।

 

বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।

 

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু তালেব মন্ডল বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

 

অন্যদিকে, পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাওলানা আলী আজগার জয়লাভ করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট, আর বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। ভোটের এই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে পুনঃগণনার দাবিতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।