1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হাসান আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের শীর্ষ টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মানবপাচারকারী হিসেবে পরিচিত রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিককে আটকের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে আদালতে চালান করা হয়নি। গতকাল রাতে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে মানিককে আটকের পর ডিবি হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সোহাগ পরিবহনের মালিকের মামা পরিচয়ে বিশাল অংকের টাকার বিনিময়ে জোরালো তদবির চলছে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট পরবর্তী ঢাকা শহরে আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলে সরাসরি অর্থ যোগানদাতা এই কুখ্যাত সন্ত্রাসী। এছাড়া গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মাফিয়া স্টাইলে অস্ত্র হাতে তাকে মাঠে দেখা গিয়েছিল।এছাড়াও ২০২৪ এর ৭ই জানুয়ারি যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনে ঢাকা ৭ আসনের এমপি পদপ্রার্থী বাহার উদ্দিন নাসিমের নির্বাচনী প্রধান সমন্বয়ক ছিলেন এ কুখ্যাত সন্ত্রাসী মানিক এছাড়া যেই এলাকায় দায়িত্বে ছিলেন তারমধ্যে মালিবাগ গুলবাগ শাজাহানপুর এর দায়িত্বে ছিলেন,

 

সাধারণ জনগণের আতঙ্কের নাম ছিলো মানিক এছাড়া ও
নিরাপত্তা বাহিনীর নথিপত্র অনুযায়ী, মানিকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ছাত্র হত্যা মামলা, মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার দেওয়া মামলা যার এক নাম্বার আসামি শেখ হাসিনা এবং তেজগাঁও এলাকায়ও চাঁদাবাজির মামলা এছাড়াও কেরানীগঞ্জ থানায় মানবপাচারের মামলা ও ভাটারা থানায় ছাত্রহত্যা মামলা সহ একাধিক মামলা অভিযান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।