1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ-৪ পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে  জামায়াত প্রার্থীর জয় 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী ব্যুরো

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে পোস্টাল ব্যালটের ফল যোগ করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের বেসরকারি ফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। কেন্দ্রভিত্তিক মূল ভোটে তখন ব্যবধান ছিল ৭৬৫ ভোট।

পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ পোস্টাল ব্যালট ছিল ৩ হাজার ২১টি। এর মধ্যে রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট এবং এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট।

কেন্দ্রের ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট যোগ করে চূড়ান্ত হিসাবে দেখা যায়, রফিকুল ইসলাম খান মোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অপরদিকে এম আকবর আলীর মোট ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২৭৮টি। এতে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।