1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র
করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও মারামারি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও থানায় অভিযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্টু মন্ডল অভিযোগ করেন, পূর্বের বিরোধের জেরে গোহাট এলাকার বাজারে অবস্থিত ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর করে বিএনপির একটি পক্ষ। তিনি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

নান্টু আরও জানান, তার মালিকানাধীন ডেকোরেটর প্রতিষ্ঠানে একদল সশস্ত্র লোক হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, লাঠি-সোঠা, ছুরি-চাপাতি নিয়ে প্রতিষ্ঠানে হামলা করে।
হামলায় শাটার জেনারেটরের
বডিসহ চেয়ার ভাঙচুর করে। ক্ষয়ক্ষতির পরিমাণ
১ লক্ষ ১০ হাজার টাকা।
এদিকে গত ১৩ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকিবউজ্জামানের উপর হামলা হামলার ঘটনা ঘটে।

 

এসময় সে ফেসবুক লাইভে বেশ কয়েকজনের নাম উল্লেখসহ এই ঘটনার বিচার দাবী করেন। এবিষয়ে আজ ১৪ই ফেব্রুয়ারি সাতবাড়িয়ায় বিএনপি’র একটি পক্ষ মানববন্ধনের করে। এনিয়ে উভয় পক্ষই ভেড়ামারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। গোটা ভেড়ামারায় চরম উত্তেজনা বিরাজও করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।