1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আজ সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে বঙ্গভবনের পরিবর্তে এবার জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার বিকেলের মূল অনুষ্ঠানের আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর গত শনিবার থেকেই দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রথা অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। এরপর দলের মনোনীত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা জমা দেবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ৩০০টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক, সেই ধারাবাহিকতাতেই আজ অনুষ্ঠিত হচ্ছে এই বর্ণাঢ্য আয়োজন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।