1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম রমজান থেকে শুরু করে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এতে ইফতারের পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
বিজ্ঞপ্তিতে মেট্রোরেলে ইফতারের পানীয় সম্পর্কেও বার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মি. লি. পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা এন্ট্রি ও এক্সিট গেটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে।
এছাড়া শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোয় এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।