রহমতের মাসে কাঠালিয়া সদর ইউনিয়নবাসীর কল্যাণ কামনায় নাজমুছ সালেহ্ মামুন আকন
ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
৫৯
০০ বার পড়া হয়েছে
কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারি—এই প্রত্যাশা করছি।
কাঁঠালিয়া উপজেলা সদর ৪নং ইউনিয়ন বাসীর প্রতি আমার আন্তরিক আহ্বান— আসুন, আমরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং রমজানের পবিত্রতা বজায় রাখি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ ও দোয়া কবুল করুন এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুন।