1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

রতন কুমার ঘোষ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দেশের অন্যন্য স্থানের মত কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে-
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক শফিকুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সম্পাদক মোঃ তারেক আহমেদ, জামায়াতে ইসলামী পৌর ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা সহ বিভিন্ন স্কুল কলেজের অভিভাবক ও শিক্ষার্থী।

সভাপতির বক্তব্যে বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। পৃথিবীর একমাত্র দেশ আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি এবং প্রাণ দিয়েছি।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।