1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিএনপির দুপক্ষের তুমুল সংঘ/র্ষ-ভাঙ’চুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

‎ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার রাতে পাইকপাড়া গ্রামে সাদাতের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য মস্তো মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে মঙ্গলবার আবু জাহিদের সমর্থক রাব্বি হোসেন নামে এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে দুজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর হয়।

 

‎শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।