1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দিতে ইলেকট্রিক সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ড

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় একটি ইলেকট্রিক সামগ্রীর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে আঙ্গাউড়া এলাকায় অবস্থিত নিহান এন্টারপ্রাইজের গুদামে আগুনের সূত্রপাত হয়। এতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক পণ্যসামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুদাম থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রকিব উদ্দিন বলেন, গুদামে কয়েক কোটি টাকার ইলেকট্রিক মালামাল মজুত ছিল। সম্প্রতি ব্যাংক ঋণ নিয়ে নতুন করে প্রায় ৫০ লাখ টাকার পণ্য আনা হয়েছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, ইফতারের সময় সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গৌরীপুর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হলেও অপরিকল্পিত স্থাপনা ও জলাধার সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।