1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিলেটে কলেজের ছাত্রী হোস্টেলে ‘বালতি ভর্তি কনডম’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার দাবিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দিনভর আন্দোলন ও বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে হোস্টেল সুপার এবং ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক সরেজমিনে এসে শিক্ষার্থীদের দাবির আলোকে সংশ্লিষ্ট দুজনকে হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং একটি তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অস্থায়ীভাবে ওই কলেজের ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না।

পরে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সেখানে বালতি ভর্তি কনডমের প্যাকেট দেখতে পাওয়া যায় বলে দাবি করেন বর্তমান ও প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার রাতে কয়েকজন শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়ে হোস্টেলে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দেন। বিষয়টি দ্রুত আলোচনায় এলে বুধবার সকাল ১১টার দিকে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। বিকেল পর্যন্ত তারা সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এ সময় বিক্ষোভকারীরা ছাত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্রুত কোনো পদক্ষেপ নেননি। দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

এখন নজর তদন্ত প্রক্রিয়ার দিকে। আদৌ কী ঘটেছিল, কে বা কারা এর সঙ্গে জড়িত—এসব প্রশ্নের উত্তর নিরপেক্ষ তদন্তেই মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কলেজ প্রশাসন জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত শিক্ষার্থীদের আন্দোলনের একটি তাৎক্ষণিক ফল হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।