
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়ের পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম ।
বুধবার (৪ মার্চ) বিকেলে পৌর ৭নংওয়ার্ড ডগরমোড়া এলাকায়
পবিত্র রমজান উপলক্ষে
শিক্ষক ও ছাত্রদের নিয়ে
আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে পরে দেশ ও জাতির কল্যাণ দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর সামাদ মোল্লার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন মোঃ ইউনুস খান কাউন্সিলর পদপ্রার্থী ৭নং ওয়ার্ড
এবং পাথালীয়া ইউনিয়ন সহ- সভাপতি মোঃ হযরত আলী, পৌর বিএনপির খান মজলিস বাবু,রাশেদুজ্জামান বাচ্চু কাউন্সিলর পদপ্রার্থী, মোঃ মোশারফ হোসেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।