1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে জমি নিয়ে তুমুল বিরোধ: বড় ভাইকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

 

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় জমিজমার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবার চরম উত্তেজনায় রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছেন ছোট ভাই। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মোঃ ইয়াছিন মোল্লা (৬০) জানান, তিনি কাশিমপুর থানাধীন বারেন্ডা এলাকায় পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অভিযুক্ত মোঃ ইউনুছ মোল্লা (৪২) তার আপন ছোট ভাই। পারিবারিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

 

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে বারেন্ডা এলাকার মোল্লা মার্কেট থেকে বাজার করে বাড়ি ফেরার পথে ইউনুছ মোল্লার কাপড়ের দোকানের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ইউনুছ মোল্লা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ইয়াছিন মোল্লা। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে প্রকাশ্যে খুন-জখমের হুমকিও দেন।

ভুক্তভোগী ইয়াছিন মোল্লা বলেন, ছোট ভাইয়ের এমন আচরণে তিনি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।