1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

ভেড়ামারায় পশ্চিম বাহিরচর ১২ মাইল গ্রামের বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মন্ডলের একমাত্র ছেলে ও ১২ মাইল দাখিল মাদ্রাসা সুপারিন্টেড ও নয়া দিগন্ত পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ মাসুদ করিমের ভাতিজা মোঃ নকিব ইসলাম (১৫) বিকেল আনুমানিক ৫ টার সময় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবার সূত্রে জানা যায়, নকিব ইসলাম সাঁতার জানতো না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নকিব যখন পদ্মা নদীতে গোসল করতে নামে তার পাশেই বালি তোলার কাজ চলতেছিল। তাদের কথামতো বালির তোলার কারণে নদীর কিনারা খুব গভীর হওয়াতে খুব সহজে ডুবে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন পানিতে নেমে নকিবকে পানি থেকে টেনে তুলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু একটি ভয়াবহ সমস্যা, যেখানে প্রতিদিন গড়ে ৪০-৫০ জন মানুষ প্রাণ হারায় এবং এর মধ্যে বেশিরভাগই শিশু। ২-৫ বছরের শিশুরা বেশি ঝুঁকির মধ্যে থাকে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এই মৃত্যু প্রতিরোধে সাঁতার শেখা, নজরদারি এবং সচেতনতা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।