1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সোলামান। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর (পিন্টু) এবং উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. খোকন মিয়া, বাগমারা উত্তর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. দুলাল মিয়া সহ লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা মধ্য বাজার মসজিদে  নূর এর ইমাম মাওলানা মো. ইলিয়াস।ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।