1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান,

 

জাহাঙ্গীর আকন্দসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজের অনিয়ম বন্ধ করতে সহায়তা করে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে।”তিনি আরও বলেন, “আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবার মাধ্যমে কাটাতে চাই।

 

এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।