1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৪ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রী. সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক উন্নয়ন কর্সমসূচি, উদ্দীপন এর উদ্যোগে ভেড়ামারা উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উদ্দীপন প্রধান কর্যালয়ের সামাজিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক ও ফোকাল পার্সন রওশন জান্নাত রুশনী, কুষ্টিয়া জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, ভেড়ামারা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রায়হান ইসলাম, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান, ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ, ভেড়ামারা শাখার ক্লাব ফ্যাসিলিটেটর মোঃ মাহমুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ,

 

উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ উযাপনকালে উদ্দীপন ভেড়ামারা শাখার ৭ জন কৃতি মায়ের (গ্রাহক) সন্তানদের হাতে এককালীন ৫০০০ টাকা করে শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়।

 

উদ্দীপন গ্রাহক পরিবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে ‘গ্রাহক ঝুঁকি কভারেজ তহবিল’ হতে প্রতিবছর এই উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এবছর উদ্দীপনের ১০টি জোনে সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।