1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোরে পুরোহীত পঙ্খজ চক্রবর্তীর ওপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে

 

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার

 

 

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে পঙ্কজ চক্রবর্তী (৭০) নামে এক পুরোহিতকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৮ মার্চ, ২০২৬) বিকেলে কোতোয়ালী থানার শেখপাড়া এলাকার একটি চা দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত পঙ্কজ চক্রবর্তী চৌগাছা থানার রানী আলী গ্রামের মৃত যতীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ভিকটিম শেখপাড়া এলাকার একটি বিকাশের দোকানের সামনে বসে চা পান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে শেখপাড়ার দয়াল হোসেনের দুই ছেলে আলামিন (৪৫) ও রতন (৩৫) এবং একই এলাকার মৃত অজ্ঞাতনামার ছেলে বজলু (৩৫) সহ ‘খবির বাহিনীর’ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।