1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া শুরু করবে বিএনপি, প্রত্যাশা নাহিদ ইসলামের

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮১ ০০ বার পড়া হয়েছে
সত্য প্রকাশ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)। সংসদ অধিবেশনেই সরকার রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার ( ১১ মার্চ) রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে দলের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল ১২ই মার্চ দেশের মানুষ ও পুরো বিশ্ববাসী অপেক্ষা করে আছে নতুন সংসদ অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, গণভোট এবং এই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের প্রত্যাশা থাকবে শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়বো। সেটা হচ্ছে সংস্কারের দাবি, সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চ পক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি।’
তিনি বলেন, ‘ আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকার দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘ যদি এর কোন ব্যত্যয় ঘটে, আপনারা সবই দেখছেন, সবই বুঝেন, সবই জানেন। কারা এর জন্য দায়ী। কারা বাধা তৈরি করবে। আপনারা সেগুলো দেখবেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। এটা কোন দল বা মতের বিষয় নয়। সংস্কার সকলের জন্যই প্রযোজ্য।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ আপনারা গণভোটে সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছেন না? আমরা এবারের গণভোটে কিসের পক্ষে ভোট দিয়েছি? আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছি দল মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁকে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা যাচ্ছি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণখেলাপিমুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি।’
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আাতিক মুজাহিদ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।