1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৩৩ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে সদ্য প্রয়াত মোঃ আলী আশরাফ খানকে উৎস্বর্গ করে তিতাসের বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টায় বাতাকান্দি বাজারস্থ মাহবুব ডেন্টাল কেয়ারে এই নগদ অর্থ অসহায় মানুষের ঘরে ঘরে আমাদের সদস্যদের মাধ্যমে পৌঁছে হয়েছে।
তিতাসে এই বছর মোট ৫০টি পরিবারের হাতে এই পৌঁছে দেয়া হয়।  এছাড়াও দাউদকান্দি সহ অন্যান্য উপজেলায় এই কর্মসূচী পালিত হচ্ছে।
অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রভাষক হালিম সৈকত,  সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম,  হাজী মোঃ  মনিরুল হক, সাংবাদিক কামরুল হাসান ও এস এ ডিউক ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ চিকিৎসা চাই তিতাস উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মাহবুবুর রহমান শ্যামল।এসময় বক্তারা  সদ্য প্রয়াত কবি,  সংগঠক, কলামিস্ট ও বিশিষ্টজন মোঃ আলী আশরাফ খানকে স্মরণ করে বলেন তিনি গত বছরও ছিলেন। আজকে আমরা যেভাবে প্রোগ্রাম করেছি গত প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  সময়ের ব্যবধানে আজ তিনি নেই।
আল্লাহ তার ভূলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। তাকে জাগরুক রাখতে  আলী আশরাফ খান ফাউন্ডেশন করার প্রস্তাব করেন বক্তারা।  সবশেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।