1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০২ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় তীব্র ভিড় ও যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বেড়ে যায় যাত্রী ও যানবাহনের চাপ, যার প্রভাব পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর থেকে টার্মিনাল পর্যন্ত আরও প্রায় ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দিনভর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর হঠাৎ চাপ বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ তৎপর থাকলেও যানজট পুরোপুরি নিরসন করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, গাজীপুরের শিল্পাঞ্চলের তিন শতাধিক পোশাক কারখানায় দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণার পর বিপুলসংখ্যক শ্রমিক পরিবার নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। এতে চন্দ্রা বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, চন্দ্রা পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে এক থেকে দুই ঘণ্টা। আবার টার্মিনালে পৌঁছানোর পরও যাত্রী তোলার জন্য দীর্ঘসময় বাস দাঁড়িয়ে থাকছে, যা ভোগান্তি আরও বাড়াচ্ছে।
গাজীপুর জেলা পুলিশের ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন জানান, দিনে চাপ কম থাকলেও সন্ধ্যার পর যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়েছে। কাউন্টারগুলো বন্ধ থাকায় যাত্রীরা নিজ উদ্যোগে বাসে উঠছেন, এতে টার্মিনাল এলাকায় জটলা তৈরি হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।