1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঢাকাগামী ৫টি ফ্লাইট নামল চট্টগ্রাম বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকাগামী ৫টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে নিরাপদে অবতরণ করেছে। এর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর কতৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করে।
অন্যদিকে এয়ার আস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর প্রতিকূল আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।