
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির নেতা কাউন্সিলর পদপ্রার্থী উত্তম ঘোষের পক্ষ থেকে অসহায় ও গরিবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)দুপুর ৩টার সময় পৌর ৪ নং ওয়ার্ড বড় মন্দির এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার উত্তম ঘোষের উদ্যোগে ঢাকা ১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ৮০০ জনকে শাড়ি-লুঙ্গি ও ১০০ জনকে নগদ টাকা বিতরণ করা হয়।

এছাড়া ঈদ উৎসবের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে এলাকার প্রায় ৩’শত পরিবারকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
এই সময় উত্তম ঘোষ বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই এই ঈদে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার দেওয়া কিছু উপহার তাদের মাঝে পৌঁছে দিলাম। ভবিষ্যতে এই ওয়ার্ডে আপনাদের সকলের আশীর্বাদে জনপ্রতিনিধি হতে পারি তাহলে এলাকার উন্নয়নসহ অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবো ।