
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়রপ্রার্থী মোঃ খোরশেদ আলম। সাভার পৌরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সুখ।
বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি মুসলমান ভাই-বোনদের ঘরে ঘরে পৌঁছে যায় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রত্যাশা করেন তিনি। শেষে বলেন “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা— ঈদ মোবারক