1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাস দুলারামপুর ঈদগাহ মাঠে উদযাপিত হলো ঈদুল ফিতরের নামায 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে

 

কুমিল্লা জেলা প্রতিনিধি
পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস,আর এই রমজান মাস শেষ হলেই ঈদুল ফিতরের নামায।
ঈদুল ফিতরের নামায আদায় করতে সকাল বেলা বেরিয়ে পড়ে একে অপরের সাথে সঙ্গবদ্ধভাবে ঈদগাহ মাঠে ।তিনটি গ্রামের মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশাল ঈদুল ফিতরের জামায়াত।
দীর্ঘ বছর ধরে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে ২১ মার্চ শনিবার দুলারামপুর, হাইধনকান্দি ও মানিককান্দি তিনটি গ্রাম নিয়ে ঈদুল ফিতরের জামায়াত একসাথে অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি, যা পবিত্র রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে পালিত হয় ঈদুল ফিতর।এটি আনন্দ, উৎসব, ভ্রাতৃত্ব ও আল্লাহর কৃতজ্ঞতার প্রতীক।এই উৎসব ত্যাগের শিক্ষা, দরিদ্রের প্রতি সহানুভূতি এবং আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক মজবুত করার বার্তা নিয়ে আসে।
দ্বিতীয় হিজরি সনে (৬২৪ খ্রিস্টাব্দে) বদরের যুদ্ধের বিজয়ের পর থেকে প্রথম ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল।  মহানবী (সা.) মদিনায় হিজরতের পর এই উৎসবের সূচনা করেন।ঈদ’ অর্থ বারবার ফিরে আসা আনন্দ, এবং ‘ফিতর’ অর্থ ভঙ্গ করা বা ভেঙে ফেলা (রোজা ভাঙা)। এটি রমজানের সংযমের পর পুরস্কারস্বরূপ আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে গণ্য হয়।
ঈদ হলো ইসলামের একটি বিশেষ উৎসব, যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।ঈদুল ফিতর হচ্ছে রোজা পালন শেষ করার পরের দিন, যা মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের সময়।এই দিন শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে। আর এই দিনে সকলে ঐকবদ্ধ হয় ও একে অপরের সাথে কোলাকুলি ভালোবাসায় সিক্ত হয়।
তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর ঈদগাহ মাঠে প্রতিবছর এই তিনটি গ্রামের সমন্বয়ে ঈদুল ফিতর জামায়াত ঐক্যবদ্ধভাবে  পালিত হওয়ার প্রতি আহবান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা শাখার মোহাম্মদ সালাউদ্দিন সরকার ও এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।