1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা জামে মসজিদে চুরি: হাতেনাতে চোর আটক, মুসুল্লিদের মাঝে ক্ষোভ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত ঐতিহ্যবাহী ভেড়ামারা জামে মসজিদে আবারও চুরির ঘটনা ঘটেছে। আজ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মসজিদের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেন স্থানীয় মুসুল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মসজিদটিতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে করে নামাজে আগত মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। আজকের ঘটনায় চোরকে আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তিকে মুসুল্লিদের কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—চুরির ঘটনায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া জটিল হওয়া এবং প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে এলাকায় চুরি ও ছিনতাই বেড়েই চলেছে। ফলে ভেড়ামারা যেন ধীরে ধীরে চুরি-ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।
চোরকে থানা হেফজত এবং কেস ফাইল বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।