1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সকালে গ্যাস্ট্রিকের সমস্যা, দূর করবেন কীভাবে?

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯৬ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়। কী করলে বা কী খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তা অনেকেই জানেন না। গ্যাস্ট্রিকের ওষুধ সাময়িক সমাধান দিতে পারে ঠিকই তবে দীর্ঘমেয়াদে তা নানা শারীরিক অসুবিধার সৃষ্টি করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করলে। চলুন জেনে নেওয়া যাক-
১. আদার রস ও পানি
আদার রসের অনেক উপকারিতার মধ্যে একটি হলো, এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কাজ করে। এক চামচ আদার রসের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে খেয়ে নিন‌। অথবা শুধু এক টুকরো আদা চিবিয়ে খেয়েও পানি খেতে পারেন। এভাবে নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে।
২. পুদিনার পানি
পুদিনাপাতা বিভিন্ন খাবারে স্বাদ ও গন্ধ যুক্ত করতে সাহায্য করে। তবে এখানেই শেষ নয়, এর রয়েছে অনেক উপকারিতাও। এই পাতার পানি গ্যাস কমাতেও সমান কার্যকরী। নিয়মিত পুদিনা পাতা সেদ্ধ করা পানি পান করতে পারেন। এই পাতা কাঁচা চিবিয়ে খেলেও উপকার পাবেন।
৩. মৌরি ভেজানো পানি
 
মৌরি ভেজানো পানি গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে। শুধু পানিই নয়, এর সঙ্গে মৌরিগুলোও চিবিয়ে খেয়ে নিতে পারেন। তাতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হওয়ার পাশাপাশি আরও অনেক উপকার মিলবে।
৪. জিরা ভেজানো পানি
 
জিরার অনেক উপকারিতা। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও এটি কাজ করে। জিরা ভেজানো পানি মৌরি ভেজানো পানির মতোই কাজ করে। প্রতিদিন সকালে পরিমিত পরিমাণে জিরা ভেজানো পানি পান করলে তা পেটে জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে। এতে পেট ঠান্ডা হয়।
৫. হালকা গরম পানি
 
সকালে উঠে খালি পেটে পান করতে পারেন হালকা গরম পানি। হালকা গরম পানি পান করলে তা পেটের তাপমাত্রার হেরফের ঘটিয়ে গ্যাস বেরিয়ে যেতে সাহায্য করে। সেইসঙ্গে এটি পেট পরিষ্কার করতেও সাহায্য করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।