1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় রেললাইন ঝোপে ২৪ ঘন্টা পর মিলল জামশেদের মরদেহ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
গত ১৩ সেপ্টেম্বর শনিবার  কুমিল্লা নগরীতে মসজিদে মাগরিব নামায পড়তে গিয়ে নিখোঁজ হয় এবং ২৪ ঘন্টা পর ১৪সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় কোতোয়ালি থানার পালপাড়া রেললাইনের পাশ থেকে সাবেক কমিশনারের ছেলে মো:জামশেদ ভূইঁয়ার(৩৮) মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিনুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেন।
নিহত জামশেদ কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুড়ী ভূইয়াবিড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূইঁয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়,শনিবার মাগরিবের নামায আদায় করার উদ্দেশ‍্যে জামশেদ ঘর থেকে বের হয়।যখন অনেক সময় পার হয়ে গেল তখন জামশেদের পরিবার চিন্তিত হয়ে দীর্ঘ সময় খুজতে থাকে। রাত পেরিয়ে সকাল হলো  তারপরও জামশেদের খুজ না পেয়ে ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুর দুইটায় কুমিল্লা  কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করা হয়।
এদিকে বিকেল বেলায় পালপাড়া রেললাইনের পাশে একটি ঝোপে জামশেদের মরদেহটি স্থানীয় লোক দেখতে পেলে পুলিশকে খবর দিলে তখন পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে জামশেদ ভূইঁয়ার পরিবাররা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে
কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনা সত‍্যতা যাচাই নিশ্চিত করতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান,প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। হত‍্যাকান্ডের রহস‍্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।