1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে দেশের সব সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠান খুলছে আজ মঙ্গলবার (২৪ মার্চ)। সকাল ৯টা থেকে শুরু হয়ে আগের নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত চলবে দাপ্তরিক কার্যক্রম।
গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। পবিত্র এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।
দীর্ঘ এ ছুটি কাটিয়ে এরই মধ্যে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন অসংখ্য কর্মজীবী মানুষ। ফলে দেশের বিভিন্ন ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আজ থেকে আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন সবাই। টানা ছুটির পর প্রথম কর্মদিবসে কাজ শুরুর পাশাপাশি অফিসপাড়ায় সহকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি ও কুশল বিনিময়ের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।