1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাগুরায় জ্বালানী তেলের বাজার নিয়ন্ত্রণে ডিসির কঠোর বার্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে

 

মাশরাফি শিকদার, মাগুরা

 

 

মাগুরায় ডিসি মহাদয়ের জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ফিলিং স্টেশন মালিক ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় প্রতিরোধের লক্ষ্যে আজ ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ০৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলার ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানী তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসন, মাগুরা জেলায় জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।