1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আজ সিলেট-ঢাকা রুটে চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৪ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

সিলেট-ঢাকা রুটে যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং পথে মাত্র চারটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে গেলো বুধবার রাতে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারেনি। এর ফলে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমাতে শুক্রবার বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাবে। যাত্রাপথে এটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে ১০টা ৫০ মিনিটে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৩ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ট্রেনটি চূড়ান্ত গন্তব্য ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। এছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসও বন্ধ রয়েছে। ফলে ওই দিনের যাত্রীদের সুবিধার্থে কালনী এক্সপ্রেসের পরিবর্তে বিশেষ ট্রেনটি চালানো হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।