1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বাগেরহাটে বড় ভাইয়ের জমি দখল ও মারধরের অভিযোগ, ছোট ভাই অভিযুক্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ ০০ বার পড়া হয়েছে

 

আজিজুল গাজী, বাগেরহাট

 

 

 

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে বড় ভাইয়ের জমি জোরপূর্বক দখল ও তাকে মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বারুইপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান পিয়াস ও তার পিতা শেখ আলাল উদ্দিনের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে ফাঁকা অবস্থায় ছিল। এই সুযোগে তার ছোট ভাই আসাবুল দোলা রানা জোরপূর্বক জমিটি দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আশিকুর রহমান পিয়াস জানান, তিনি গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়িতে ফিরে এসে দেখেন তার জমি অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) জুমার নামাজ শেষে হঠাৎ করে ছোট ভাই পেছন দিক থেকে লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভুক্তভোগী অভিযোগ করেছেন, জমি দখলের ঘটনায় বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জব্বার আলী অভিযুক্ত ছোট ভাইকে সহযোগিতা করেছেন। এমনকি তিনি অবৈধভাবে অর্থ গ্রহণ করে এ কাজে সহায়তা করেছেন বলেও দাবি করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগী ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।