1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আনসার সদস্যদের তৎপরতায় রংপুর নেসকো পাওয়ার গ্রিডে চুরির চেষ্টা নস্যাৎ, চোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ ফারজুল ইসলাম, রংপুর

 

 

 

রংপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পাওয়ার গ্রিড সংরক্ষণ বিভাগে গভীর রাতে বৈদ্যুতিক টাওয়ারের মূল্যবান ধাতব সামগ্রী চুরির চেষ্টা নস্যাৎ করে এক ব্যক্তিকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। তাদের তাৎক্ষণিক সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপে গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত স্থাপনায় সম্ভাব্য বড় ধরনের চুরি প্রতিহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রংপুর জেলা সদর উপজেলার নেসকো পাওয়ার গ্রিড সংরক্ষণ বিভাগের সীমানা প্রাচীর টপকে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক টাওয়ারের বিভিন্ন মূল্যবান ধাতব সামগ্রী—যেমন অ্যালুমিনিয়াম, তামা ও পিতল চুরির উদ্দেশ্যেই সে সেখানে ঢুকেছিল।
দায়িত্বরত আনসার সদস্যদের সতর্ক নজরে বিষয়টি ধরা পড়লে তারা দ্রুত টহল টিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে কৌশলগতভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হন তারা।
আটককৃত ব্যক্তির নাম মোঃ স্বপন মিয়া (৩৫)। তার পিতার নাম মোঃ আনারুল মিয়া। তিনি রংপুর সদর উপজেলার বালাপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিসি মোঃ সোবহান, আনসার মোঃ ফারুক মন্ডল এবং আনসার মোঃ ইকরামুল হক। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের তৎপরতা ও সতর্কতার কারণেই গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ স্থাপনায় সম্ভাব্য বড় ধরনের চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির মুঠোফোনে জানান, গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে কর্তব্য পালন করে থাকেন। তিনি বলেন, “রংপুর নেসকো পাওয়ার গ্রিডে দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত ও বিচক্ষণ পদক্ষেপের ফলেই সম্ভাব্য বড় ধরনের চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তাদের এই পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসার দাবিদার।

পরে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নেসকো পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, আনসার সদস্যদের সময়োপযোগী পদক্ষেপের কারণেই গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম চুরির হাত থেকে রক্ষা পেয়েছে পাওয়ার গ্রিড এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।