1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৭ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, রোপা আউশ, মুগ ও তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) সকালে ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এই বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ন আহবায়ক জানবার আলী, উপজেলা জামায়াতের আমির জালাল আহমেদ এবং সহ-সম্পাদক তারিক ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার সুফলভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ২০৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ১৪২০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আউশ বীজ, ৩০ জনকে ৫ কেজি করে মুগ ডাল বীজ এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ দেওয়া হয়েছে। বীজের পাশাপাশি আউশ ও অন্যান্য ফসলের জন্য পরিমাণমতো ডিএপি (DAP) ও এমওপি (MOP) সারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই প্রণোদনা উপজেলার প্রান্তিক চাষীদের আবাদি জমির পরিমাণ বাড়াতে উৎসাহিত করবে।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন, খরিপ মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।