1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।” এসময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজখবর নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।