1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাদকের অভয়ারণ্যে ভেড়ামারার সোলেমান শাহ মাজার: প্রশাসনের অভিযানেও থামছে না আসর

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় অবস্থিত হযরত সোলেমান শাহ (রহ.) মাজার ও এর আশপাশের এলাকা এখন মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাজারের পবিত্রতা নষ্ট করে এখানে নিয়মিত বসছে মাদকের হাট, যা পুরো এলাকার সামাজিক পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের ভেতরে ও সংলগ্ন নির্জন স্থানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্যের কেনাবেচা চলে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মাদকসেবীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এলাকাটি এখন অনেকটা ‘ওপেন এয়ার’ মাদক বিক্রির কেন্দ্রে পরিণত হয়েছে।

মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে সম্প্রতি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। গত বছর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকসেবীদের অভিযানে বেশ কয়েকজনকে আটক ও কারাদণ্ড দেওয়া হলেও, প্রশাসনের উপস্থিতিতেও মাদক ব্যবসায়ীদের ধৃষ্টতা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, মাজারের মতো একটি পবিত্র স্থানে মাদকের এমন রমরমা কারবার চললেও প্রভাবশালী মহলের ইন্ধনে তা পুরোপুরি বন্ধ হচ্ছে না। যুবসমাজ ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাজারের ধর্মীয় ভাবগাম্ভীর্য ফিরিয়ে আনতে স্থানীয় সচেতন মহল স্থায়ী পুলিশ ক্যাম্প বা নিয়মিত কঠোর অভিযানের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার এলাকাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি স্থানীয় কমিটিকেও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।