1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

লালমাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল (শনিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লালমাই।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া,সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় পর্যায়ে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে সুশিক্ষা প্রতিষ্ঠা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “আমি শিক্ষা বান্ধব সভাপতি চাই, যার নেতৃত্বে বিদ্যালয়ে ভালো ফলাফল নিশ্চিত হবে। মানসম্মত পড়ালেখার পাশাপাশি ইংলিশ ক্লাব গঠনের ওপর জোর দিতে হবে। আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার মানসিকতা গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,উপজেলায় কর্মরত সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।