1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের সৃজনশীলতা প্রদর্শন করে।
১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে তাহমিনা মিতু।
উদ্বোধনের পর “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গৌরিপুর -হোমনা সড়কে বৈশাখীর র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রামীণ বৈশাখী ও লোকজ মেলার আয়োজন করা হয়। মেলায় ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপকরণ প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা-২(তিতাস -হোমনা)আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া,তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, এসিল্যান্ড তানিয়া আক্তার লুবনা, কৃষি অফিসার শাখাওয়াত হোসেন, তিতাস থানা তদন্দ অফিসার মফিজুল ইসলাম,প্রাণী সম্পদ অফিসার শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।
আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়াসহ বিএনপির অংঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোর সমন্বয়ে শান্তিপূর্ণ ও সফলভাবে বাংলা নববর্ষের এ আয়োজন সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।