1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে নাট্যচক্র উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বুরো

 

 

সিরাজগঞ্জের পুরাতন বছরকে বিদায় এবং নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে এ  উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে অন্যতম সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটার কর্তৃক চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল ২০২৬) বিকেলের দিকে পৌর শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে নাট্যচক্র গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের আয়জনে  চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈশাখী গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। উপস্থিত দর্শকরা এ আয়োজন উপভোগ করেন অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল আলীম মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মুরাদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  চৈত্র সংক্রান্তির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা  উপপরিচালক
রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি   মন্ডলীর সদস্য  মোমিন বাবু,
শিলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স. ম, দৌলত উদ্দিন,  সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের  মোঃ গুলজার হোসেন,  সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জের সহ-সভাপতি স.ম.আলাউদ্দিন –  কৃষি ও বৃক্ষ রোপনে ২ বার জাতীয় পুরস্কার গ্রহণকারী ও বিশিষ্ট সমাজসেবক ও সমাজকর্মী  মোঃ  মাহবুবুল ইসলাম পলাশ,সহ বিভিন্ন নাট্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

এসময়ে আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের অংশ হিসেবে বৈশাখকে বরণ করতে উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে গামছা বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।