1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় উৎসব মুখর পরিবেশে,বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ,বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা নববর্ষ – ১৪৩৩  উদযাপিত হয়েছে ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠান।
 সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  অফিসার ক্লাবে বাঙালির ঐতিহ্য  পান্তা ইলিশের আয়োজন করা হয়।এর পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হোমনা স্মৃতি গাথা “আমাদের হোমনা”  ম্যুরালের উদ্বোধন করে  এর পাদদেশ থেকে এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক,  ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বৈশাখী শাড়ি ও লাল-সাদা পাঞ্জাবী পড়ে মাথায় গামছা বেধে ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে শোভাযাত্রাটি রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।
পরে  শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়  লোকজ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  হোমনার ঐতিহ্যবাহী মুলির বাঁশির সুর অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে রাখে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মো.মহিউদ্দিন,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ ও বৈশাখী মেলা, শিক্ষা প্রতিষ্ঠানে  বৈশাখী গান ও নৃত্য পরিবেশনা। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে  অংশগ্রহন করায় এ অনুষ্ঠান পরিণত হয় সম্প্রীতি, সংস্কৃতি ও আনন্দের এক মিলন মেলায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।