1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাগুরা শালিখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

তরিকুল ইসলাম, শালিখা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ ০০ বার পড়া হয়েছে

 

শালিখা প্রতিনিধি

 

 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শালিখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া মডেল স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে নানা বর্ণের সাজসজ্জা, ফেস্টুন, ব্যানার এবং ঐতিহ্যবাহী উপকরণ শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হাসান, ডা. সাইমুন নেছা, বিএনপি নেতা মিল্টন মুন্সি, মনিরুজ্জামান চকলেট মুন্সীসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।
নববর্ষকে ঘিরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।